বিজয় দিবসে বীর শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘চির উন্নত মম শির’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় সাংবাদিক ফোরামের সদস্যরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এর আগে বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে ফিচার লিখন কর্মসূচি ‘বিজয়ের চুয়ান্ন বছর: তারুণ্যের ভাবনা ও অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, “১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে বিজয় শোভাযাত্রায় অংশ নেন সাংবাদিক ফোরামের সদস্যরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT