পর্তুগালে চুরি যাওয়া সাইকেল উদ্ধারে গিয়ে বাংলাদেশি যুবক নিহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

পর্তুগালে চুরি যাওয়া সাইকেল উদ্ধারে গিয়ে বাংলাদেশি যুবক নিহত

মোঃ সালমান বক্স, ইউরোপ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

কোস্টা দা ক্যাপারিকায় ছুরিকাঘাতে নিহত ৩২ বছর বয়সী খাদ্য সরবরাহকর্মী, সন্দেহভাজন পলাতক

পর্তুগালে চুরি যাওয়া একটি সাইকেল উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ৩২ বছর বয়সী এক বাংলাদেশি যুবক। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে দেশটির কোস্টা দা ক্যাপারিকা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি স্থানীয়ভাবে খাদ্য সরবরাহকর্মী (ডেলিভারি রাইডার) হিসেবে কাজ করতেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, রাতে ওই যুবকের ব্যবহৃত সাইকেলটি চুরি হয়ে যায়। পরে তিনি নিজেই সাইকেলটি উদ্ধারের চেষ্টা করলে এক ব্যক্তির সঙ্গে তার সংঘর্ষ হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার অন্তত তিনটি ছিল বুকে। ঘটনাস্থল থেকে নিহতের খাবার সরবরাহের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর পর্তুগিজ নিরাপত্তা বাহিনী (GNR) এলাকাজুড়ে অভিযান চালায়, তবে বুধবার সকাল পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। মামলাটি এখন সেতুবালের বিচার বিভাগীয় পুলিশ তদন্ত করছে।

এই হত্যাকাণ্ডে স্থানীয় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই খাদ্য সরবরাহখাতে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT