নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে নিরাপদ অভিবাসনে নতুন যুগ: ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে
ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করেছে, যা কর্মী, রিক্রুটমেন্ট এজেন্সি ও নিয়োগকর্তাদের এক ডিজিটাল গেটওয়েতে যুক্ত করবে।

ঢাকায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বুধবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) উদ্বোধন করেছে। নিরাপদ অভিবাসন, ন্যায্য নিয়োগ এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এই ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মটি বিদেশগামী কর্মী, রিক্রুটমেন্ট এজেন্সি, বিএমইটি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিদেশি নিয়োগকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রত্যাবর্তন ও পুনর্বাসন সংস্থাগুলোকে একীভূত করবে। এতে অভিবাসন প্রক্রিয়া হবে আরও সহজ, স্বচ্ছ এবং দালালমুক্ত; পাশাপাশি কর্মীদের অভিবাসন ব্যয়ও কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “নিরাপদ, স্বচ্ছ এবং কার্যকর অভিবাসনের জন্য এই প্ল্যাটফর্মটি একটি বড় পদক্ষেপ। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই তাদের যাত্রা অবশ্যই সুরক্ষিত ও সম্মানজনক হতে হবে।”

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, ওইপি বাংলাদেশ ও গন্তব্য দেশের মধ্যে শ্রম চুক্তি আরও শক্তিশালী করবে এবং অভিবাসন ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে। এতে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে।

আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, প্ল্যাটফর্মটি ন্যায্য নিয়োগ নীতি বাস্তবায়নের কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে। এক জায়গায় সব তথ্য ও সেবা মিলায়, রিক্রুটমেন্ট এজেন্সির ওপর নজরদারি সহজ হয়, আর কর্মীরা পায় নির্ভরযোগ্য তথ্য।

সুইস দূতাবাসের ডেপুটি হেড ডেইপাক এলমার বলেন, প্রযুক্তি দরকার হলেও এটিকে সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, “ওইপি শুধু একটি প্রকল্পের সমাপ্তি নয়, এটি অভিবাসন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা।” ভবিষ্যতে প্ল্যাটফর্ম আরও উন্নত করা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় জোরদারের পরিকল্পনার কথাও জানান তিনি।

বক্তারা আশা প্রকাশ করেন, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশকে আন্তর্জাতিক শ্রম অভিবাসনে নিরাপদ, নিয়মিত ও ন্যায্য প্রক্রিয়া প্রতিষ্ঠায় আরও এক ধাপ এগিয়ে দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT