বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের আলোচনা সভা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের আলোচনা সভা

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ বার দেখা হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও কল্যাণে কাজের প্রত্যয়ে বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি শাহা আলম স্বাধীন। উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন।

নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ‘শিক্ষা, ঐক্য, মানবসেবা, প্রবাস কল্যাণ ও অহিংসা’—এই মূল মন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে। নতুন প্রবাসীদের সংগঠনে সম্পৃক্ত করা এবং তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে সবাই একমত পোষণ করেন।

আলোচনা সভায় আরও উল্লেখ করা হয়, প্রবাসীদের অধিকার রক্ষা, সামাজিক সহযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে কমিউনিটিকে শক্তিশালী করাই বাংলাদেশ এসোসিয়েশনের প্রধান লক্ষ্য।

সভা শেষে প্রবাসীদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT