নোটিশ:
শিরোনামঃ
নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ, সহমর্মিতা প্রকাশ করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

খেলাধুলা ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার দেখা হয়েছে
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ
পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে : আসিফ মাহমুদ

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি আশা করেছেন, পৃথিবী থেকে সব ধরনের মানবতা বিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হবে।

আজ রবিবার জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনাসভায় তিনি গাজায় চলমান মানবিক সঙ্কটের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। সেসময় তিনি বলেন, “আজ যখন আমরা আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন গোটা পৃথিবী এক মানবতাবিরোধী ঘটনা দেখছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে, তাতে পুরো মানবতা কলঙ্কিত হয়েছে।”

আরও পড়ুনঃ

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা: আস্থা হারাচ্ছে বিএনপি

রমজানের আগেই নির্বাচন চাই—মার্কিন দূতাবাসে জামায়াতের স্পষ্ট বার্তা

আসিফ মাহমুদ গাজার মজলুম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতা এবং সমর্থন প্রকাশ করেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, “আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।”

গাজার জনগণের প্রতি সহমর্মিতা, সমর্থন ও  গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবতাবিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক।

তিনি আরও বলেন, “গাজার মানুষদের প্রতি বাংলাদেশের একাত্মতা অব্যাহত থাকবে, এবং আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড চিরতরে বন্ধ হবে।”

গ্রীষ্মকালীন এই আন্তর্জাতিক ক্রীড়া দিবসে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়াজগতের সঙ্গেও গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবাধিকারের প্রতি আরও গুরুত্বারোপ করার আহ্বান জানান।

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT