নাইজারে মসজিদে সশস্ত্র হামলায় নিহত ৪৪ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

নাইজারে মসজিদে সশস্ত্র হামলায় নিহত ৪৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
নাইজারে মসজিদে সশস্ত্র হামলা
সংগ্রহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মসজিদে সশস্ত্র হামলা হয়েছে । সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। দেশটির সরকার নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে।

সরকারি সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) সীমান্তবর্তী কোকোরু শহরের ফামবিতা এলাকায় এই হামলা ঘটে।

নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলাটিকে ‘বর্বর’ উল্লেখ করে জানায়, সশস্ত্র হামলাকারীরা মসজিদটি ঘিরে ফেলে নির্বিচারে গুলি চালায়।

এছাড়া, স্থানীয় একটি বাজার ও বেশ কিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার জন্য ইসলামিক স্টেট ইন দ্য গ্রেট সাহারা (ইআইজিএস) গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত গোষ্ঠীটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই মর্মান্তিক ঘটনায় নাইজারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির রাষ্ট্রপতি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন,

“আমরা এই সন্ত্রাসী হামলার যথাযথ জবাব দেবো।”

ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করেছে এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় মসজিদে জুমার নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা। হঠাৎ অস্ত্রধারীদের হামলায় হতাহতের সংখ্যা বাড়ে।

মানবাধিকার সংস্থাগুলো নাইজারে মসজিদে সশস্ত্র হামলা এর নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নাইজারে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এই হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সহিংস চরমপন্থার বিরুদ্ধে আরও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ প্রয়োজন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT