নোটিশ:
শিরোনামঃ
তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

প্রযুক্তি ডেস্ক
- আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
- ২৬ বার দেখা হয়েছে


সম্ভাব্য সাইবার নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তিন দিন বন্ধ রাখার পর রোববার (২৫ অক্টোবর) সকাল আটটায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন।
পিএইচপি সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা নিয়ে আন্তর্জাতিক সতর্কতার পর ২২ অক্টোবর থেকে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ সময় প্রযুক্তি দল পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা যাচাই করেছে বলে জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এ পর্যন্ত কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হওয়ার তথ্য পাওয়া যায়নি এবং বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন ঝুঁকিতে রয়েছে—এমন প্রমাণও পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া আর সফল সাইবার হামলার ঘটনা এক নয়।
প্রতীকী ছবি।
PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে
23 October 2026
এই ধরনের আরও নিউজ






Leave a Reply