বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আকশুকনা গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুকান্ত ঘোষ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর এক আসামি পলাতক রয়েছে।

‎বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে আকশুকনা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী ওই ছাত্রী নবম শ্রেণির শিক্ষার্থী।

‎পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই ছাত্রী বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে অভিযুক্ত সুকান্ত ঘোষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে তার হাত-পা ও মুখ বেঁধে সুকান্ত ঘোষ ধ’র্ষণ করে ও তার এক সহযোগী ধ’র্ষণ কাজে সহযোগিতা করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

‎এদিকে দীর্ঘ সময় মেয়েটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সুকান্ত ঘোষের ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ডাকাডাকি করলে দরজা খোলা হয়। এ সময় ওই ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। সেখানে সুকান্ত ঘোষ ও তার সহযোগীকে পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা সুকান্ত ঘোষকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু ধ’র্ষণ কাজে সহযোগি পালিয়ে যায়।
‎তবে ঘটনার সময় সুকান্ত বিশ্বাস এর বাড়ির অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

‎বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখান থেকে অভিযুক্ত সুকান্ত ঘোষকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ৭/৯ (১)/৩০ ধারা ধারায় বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার সুকান্ত ঘোষ আকশুকনা গ্রামের নিশিকান্ত ঘোষের ছেলে।

‎পুলিশ জানায়, মামলার দ্বিতীয় আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে তাকে ঘটনার সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সুকান্ত ঘোষ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর এক আসামি পলাতক রয়েছে।

‎বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে আকশুকনা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী ওই ছাত্রী নবম শ্রেণির শিক্ষার্থী।

‎পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই ছাত্রী বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে অভিযুক্ত সুকান্ত ঘোষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে তার হাত-পা ও মুখ বেঁধে সুকান্ত ঘোষ ধ’র্ষণ করে ও তার এক সহযোগী ধ’র্ষণ কাজে সহযোগিতা করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

‎এদিকে দীর্ঘ সময় মেয়েটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সুকান্ত ঘোষের ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ডাকাডাকি করলে দরজা খোলা হয়। এ সময় ওই ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। সেখানে সুকান্ত ঘোষ ও তার সহযোগীকে পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা সুকান্ত ঘোষকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু ধ’র্ষণ কাজে সহযোগি পালিয়ে যায়।
‎তবে ঘটনার সময় সুকান্ত বিশ্বাস এর বাড়ির অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

‎বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখান থেকে অভিযুক্ত সুকান্ত ঘোষকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ৭/৯ (১)/৩০ ধারা ধারায় বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার সুকান্ত ঘোষ আকশুকনা গ্রামের নিশিকান্ত ঘোষের ছেলে।

‎পুলিশ জানায়, মামলার দ্বিতীয় আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে তাকে ঘটনার সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT