
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ সাগরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম শিমুল, ফিরোজ উদ্দিন ও সনজিৎ কুমার দাসসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সমন্বয়কদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।