রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮ বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধার আত্মহত্যা পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজ হওয়া আসাদুল ইসলাম (২৫)-এর হাত-পা বাঁধা মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে কালুখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আসাদুল ইসলাম উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবি করেছেন, আসাদুল ইসলাম সংগঠনটির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আসাদুল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে কালুখালী থানায় বিষয়টি অবগত করেন। পরে সোমবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসাদুল ইসলামকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT