আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলায় মাদকাসক্ত স্বামী দীর্ঘদিনের পারিবারিক কলহের প্রভাবে স্ত্রী ও তিন বছরের কন্যাকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন, পরে নিজেও মৃত্যু বরণ করেন।

নওগাঁর আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও তাদের তিন বছরের কন্যা জিনি সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গে নিয়মিত কলহ থাকত। ঘটনার রাতে পরিবারের সবাই ঘুমানোর পর তিনি স্ত্রী ও শিশুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয় সরকারকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT