হজযাত্রীদের হয়রানি রোধে সর্বোচ্চ নজরদারি: আফরোজা খানম রিতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

হজযাত্রীদের হয়রানি রোধে সর্বোচ্চ নজরদারি: আফরোজা খানম রিতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ বার দেখা হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, হজযাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে সরকারের দায়িত্বশীল পদাধিকারীদের খেয়াল রাখা জরুরি। তিনি বলেন, “রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।”

রোববার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজযাত্রা ব্যবস্থাপনা সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভা-এ মন্ত্রী এসব কথা বলেন।

সভায় মন্ত্রী আরও বলেন, “হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।”

একই সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কি না।”

সভায় উভয়ই হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণের আশাবাদ প্রকাশ করেন। এছাড়া আসন্ন হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT