আন্তর্জাতিক স্বীকৃতিতে ভূষিত আইটি বিশেষজ্ঞ মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

আন্তর্জাতিক স্বীকৃতিতে ভূষিত আইটি বিশেষজ্ঞ মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৬ বার দেখা হয়েছে

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আইটি বিশেষজ্ঞ মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে উন্নয়ন করা ‘ফ্লোরাব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার’ বিশ্বসেরা কোর ব্যাংকিং সফটওয়্যারের অন্যতম হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের ব্যারোনেস মানজিলা উদ্দিন তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

একই আয়োজনে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি সমাধানে নেতৃত্ব ও উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি মোস্তাফা রফিকুল ইসলাম ডিউককে সম্মানসূচক ডক্টরেট (অনরারি পিএইচডি) ডিগ্রি প্রদান করে।

অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি তার পরিবার, সহকর্মী, মেন্টর এবং বিশ্বজুড়ে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নতুন লক্ষ্য নিয়ে বৈশ্বিক প্রযুক্তির উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থ্যাচার বিজনেস এডুকেশন সেন্টারে “দ্য ফিউচার অব ব্যাংকিং ইনোভেশন: ইন্টিগ্রেটিং এআই অ্যান্ড মেশিন লার্নিং” শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন। ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের ভবিষ্যৎ প্রভাব ও সম্ভাবনা নিয়ে তার গবেষণাভিত্তিক বক্তব্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT