‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

‎কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে
‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নাত-ই-রাসূল (সা.) মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ কর্মসূচির আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, ক্যাম্পাস গেট ও শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর কুবি কেন্দ্রীয় মসজিদ ও ক্যাম্পাস গেটে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে হালুয়া ও রুটি বিতরণ করা হয়। পরবর্তীতে বাদ মাগরিব কুবি শহীদ মিনারে নাত-ই-রাসূল (সা.) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
‎কুবি গাউছিয়া কমিটির সদস্য আবরার আহমদ আশরাফি বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে হালুয়া-রুটি বিতরণ ও নাত-ই-রাসূল (সা.)-এর আসর আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ। এই ফজিলতপূর্ণ রাতে আমাদের মূল লক্ষ্য তরুণ সমাজকে ইবাদত ও নবীপ্রেমে উদ্বুদ্ধ করা। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘পবিত্র শবে বরাত আত্মশুদ্ধি ও তাওবার এক গুরুত্বপূর্ণ রজনী। এই রাতের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য। গাউছিয়া কমিটি বাংলাদেশ আগামীতেও ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT