মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

দেশের নদ-নদী, খাল-বিল ও উপকূলীয় জলাশয়ে অবৈধ ও বিধ্বংসী জালের নির্বিচার ব্যবহার বন্ধে একটি জাতীয় সামাজিক আন্দোলনের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “সামাজিক আন্দোলনের ঘোষণাপত্র পাঠ ও আলোচনা সভা”।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এ সভায় গবেষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় ঘোষণাপত্র পাঠ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান  মীর মোহাম্মদ আলী।

ঘোষণাপত্রে বলা হয়, কারেন্ট জাল, চায়না দুয়ারি, বেহুন্দি, চরঘেরা, খুঁটা ও ছোট ফাঁসের মশারি জালের মতো অবৈধ জালের কারণে দেশীয় মাছের পোনা ও মা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্য, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র এবং নদী–জলাভূমির পরিবেশগত ভারসাম্য।

ড. মীর মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের প্রায় ১২ শতাংশ মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। দেশের মানুষের প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মৎস্য খাত থেকে। অথচ অবৈধ জালের অবাধ ব্যবহারে এই গুরুত্বপূর্ণ খাত আজ গভীর সংকটে পড়েছে।

তিনি আরো জানান, উপকূলীয় অঞ্চলে প্রায় ৭ লাখ জেলে সরাসরি এবং ২৫ লাখ মানুষ পরোক্ষভাবে ইলিশের ওপর নির্ভরশীল। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে ইলিশ উৎপাদন কমেছে ৭.৩৩ শতাংশ। বক্তারা বলেন, উপকূলজুড়ে অবৈধ জালের কারণে মা ইলিশ ও জাটকা নির্বিচারে নিধন হওয়াই এ উৎপাদন হ্রাসের অন্যতম কারণ।

মা ইলিশ সংরক্ষণে তিনি  বলেন, সরকার মা ইলিশ সংরক্ষণে অবরোধ, জাটকা সংরক্ষণ কর্মসূচি ও অভয়াশ্রম কার্যকর করলেও বাস্তবে অনেক এলাকায় এখনো অবৈধ জাল ব্যবহার বন্ধ হয়নি। শুধু আইন প্রয়োগ নয়, এ সমস্যা সমাধানে সামাজিক সচেতনতা ও নাগরিক উদ্যোগ জরুরি।
ঘোষণাপত্রে অবৈধ জাল নির্মূল ও মৎস্যসম্পদ রক্ষায় ১০ দফা কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জনসচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমে প্রচারণা, জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা, অবৈধ জাল উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণ, গবেষণা জোরদার এবং উপজেলা পর্যায়ে নদী ও মৎস্য রক্ষা কমিটি গঠন।

সভা শেষে তিনি অবৈধ জালের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন,
“নদী বাঁচলে মাছ বাঁচবে, মাছ বাঁচলে জেলে বাঁচবে, জেলে বাঁচলে দেশ বাঁচবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT