নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে
1752494238_91083b8305494c3be643
শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ ডিসেম্বর থেকে যথারীতি সকল কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ থেকে ২৪ ডিসেম্বর শীতকালীন ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি পালন করা হবে। এছাড়া ১৯-২০ ডিসেম্বর এবং ২৬-২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়াতে সর্বমোট ৯ দিন সকল ধরণের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি পরিবহন সেবাও বন্ধ থাকবে। তবে, ১৯ ও ২০ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) শিক্ষার্থীদের জন্য ১টি বাস রুটিন অনুযায়ী শহরমুখী চলাচল করবে।
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ”বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৯ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৮ ডিসেম্বর থেকে ক্যাম্পাস খুলবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT