রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

দেশে শিক্ষা অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গতকাল ১৭ ডিসেম্বর, বুধবার, দিবা ১১:০০ ঘটিকায় কালুখালী রেলস্টেশন সংলগ্ন রতনদিয়া ইউনিয়নে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজবাড়ীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ডার ৫৫ আর্টিলারি ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক, রাজবাড়ী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন), উপজেলা নির্বাহী অফিসার, কালুখালী, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি মেনুভার অনুশীলন চলাকালীন সময়ে সম্মানিত সেনাবাহিনী প্রধান অত্র এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের চাহিদার প্রেক্ষিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সম্মানিত জিওসি ও এরিয়া কমান্ডারের ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে একটি মানসম্মত স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এপ্রিল মাস থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে অষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT