জাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ১১৯ জন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

জাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ১১৯ জন

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সাতটি ইউনিটের ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ টি। এবার প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্য নিশ্চিত করেন।
ইউনিটভিত্তিক আবেদনে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬ আসন রয়েছে। এ ইউনিটে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি। আসন প্রতি লড়বেন ১৪১ জন।
‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ রয়েছে আসন। এখানে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি । আসন প্রতি লড়বেন ৬৩ জন।
‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ৪৬৬ আসনের মধ্যে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। আসন প্রতি লড়বেন ১০১ জন।
‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) আসন ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫৮ জন।
‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ আসনের জন্য আবেদন পড়েছে ৭০ হাজার ২২০ টি। আসন প্রতি লড়বেন  ২২৬ জন।
‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের জন্য আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি। আসনপ্রতি লড়বেন ৫৮ জন।
‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫
হাজার ৪১১ টি। তাই আসন প্রতি লড়বেন ৯৮ জন শিক্ষার্থী।
পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT