নিরাপত্তা বিবেচনায় শেকৃবিতে ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

নিরাপত্তা বিবেচনায় শেকৃবিতে ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা

মোহাম্মদ ফাহিম, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে

সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতির পরবর্তী সার্বিক নিরাপত্তা বিবেচনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আগামী ২৪ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২৪ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল খালি করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT