নোটিশ:
শিরোনামঃ
নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবিতে কর্মচারীদের মানববন্ধন

নবম পে-স্কেল বাস্তবায়নে “প্রহসন” চলছে অভিযোগ তুলে এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১–২০তম গ্রেডের কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন—প্রশাসন নতুন পে-স্কেল বাস্তবায়নে অনীহা ও সময়ক্ষেপণ করছে, যা কর্মচারীদের জীবনমান ও নৈতিক অবস্থাকে ঝুঁকিতে ফেলছে।

মানববন্ধনে গণিত বিভাগের কম্পিউটার অপারেটর এ কে এম কামরুল হাসান বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা থাকলে কর্মচারীদের বেঁচে থাকার নিশ্চয়তা আগে দিতে হবে। পেট খালি থাকলে মানুষ দুর্নীতিতে জড়ানোর ঝুঁকি বেশি থাকে।” তিনি আরও অভিযোগ করেন যে সরকার পে কমিশন গঠন করলেও অর্থনৈতিক অজুহাতে তা কার্যকর করা হচ্ছে না। একে তিনি “রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সম্ভাব্য ফাঁদ” বলেও উল্লেখ করেন।

হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ১০ বছরেও পে-স্কেল সংশোধন হয়নি এবং অষ্টম পে-স্কেলে বৈষম্যের শিকার হয়েছেন তারা। তিনি আশা প্রকাশ করেন যে বর্তমান সরকারের মেয়াদেই সমাধান হবে।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলম বলেন, ২০১৫ সালের পে-স্কেলে বৈষম্য ছিল এবং জুলাইয়ে পে কমিশন গঠনের পরও এখন পর্যন্ত বাস্তব কোনও অগ্রগতি নেই। তিনি দাবি জানান—১৫ ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে।

উল্লেখ্য, গত জুলাইয়ে নবম পে কমিশন গঠন করা হয় এবং ৬ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT