সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার ও যাতায়াতের সুবিধার্থে রেলপথ চালুর দাবিতে ‌উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইবি শাখা ছাত্রদল।
সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় সংগঠনের  নেতৃবৃন্দ উপাচার্য (রুটিন উপাচার্য) অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, পরিবহন নির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এমতাবস্থায় দ্রুত এই সড়ক সংস্কারের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য এখন বিদেশে আছেন। তিনি ফেরত আসার সাথে সাথে সৌজন্য সাক্ষাতের আগেই আমি এই বিষয়টা জানাবো। আমরা এটাতে গুরুত্ব দেব এবং তিনি উপস্থিত হলেই আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করবো যেন এই দাবিগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT