হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে হিফজ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে হিফজ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

শেরপুর জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলহেরা মাদরাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ। সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহসান উল্লাহর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মুফতী ইলিয়াছ এবং হাফেজ হাসানুজ্জামান।

এসময় ফাউন্ডেশনের জেলা ও উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ নভেম্বর (বুধবার) শেরপুরে জেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT