নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইবি থিয়েটারের উদ্যোগে মঞ্চস্থ হলো ‘অর্থহীন’ নাটক

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাট্য সংগঠন “বিশ্ববিদ্যালয় থিয়েটার” এর উদ্যোগে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে ‘অর্থহীন’ নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে।

বুধবার (৩সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী’র রচনায় এবং সাধারণ সম্পাদক নাইমুল ফারাবির নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের “বাংলা মঞ্চে” নাটকটি পরিবেশন করা হয়।
অর্থহীন নাটকের মধ্যে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেন তারা। নাটকে দেখানো হয় একটা গাভীর কিছু হলে আমাদের সমাজের  মানুষ যেভাবে তার জন্য প্রতিবাদ করে পক্ষান্তরে একজন মানুষ মারা গেলেও তার জন্যে সমাজের মানুষের এতোটুকুও বিবেক জাগ্রত হয় না। তাছাড়া আমাদের সমাজের  অধিকাংশ রাজনৈতিক দলের লোকজন তারা শুধুমাত্র মানুষের পাশে আসে তাদের দলীয় এবং  রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। মানবিক দিক দিয়ে কেউ পাশে এসে কখনো দাড়াতে চায় না।
থিয়েটার সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন, আমরা বরাবর  মঞ্চকে এমন ভাবে ব্যবহার করতে চেয়েছি যেন সমাজের নানান রকম দিক গুলো আমরা মঞ্চে উপস্থাপন করতে পারি। আমরা মুলত মঞ্চকে তুলে ধরতে চেয়েছি একটি  আয়না রুপে, যেখানে দর্শক নিজেকে এবং সমাজের চারপাশের সবাইকে দেখতে পাবে। আমাদের সমাজের সংকট এবং অর্থকেন্দ্রিক জীবনধারার পরিসরকে উপেক্ষা করে আমরা কিভাবে জীবনধারণ করতে পারি এটা দেখানোই ছিল নাটকটির উদ্দেশ্য। নাটকে প্রতিটি সংলাপ এবং দৃশ্য আপনাকে এ প্রশ্নের সম্মুখীন করবে যে আসলে আমরা কি নিজের জীবনের অর্থ খুঁজে পাচ্ছি? নাকি অর্থহীনতার পিছনে দৌড়াচ্ছি? আমরা মুলত  উপযুক্ত বিষয়কে গুরুত্ত্ব দেওয়ার জন্য এ নাটক টা উপস্থাপন করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT