রাজবাড়ীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাজবাড়ীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩০৬ বার দেখা হয়েছে

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমান করে তাবাস্সুম খান ইভানা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নতুনপাড়া এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কে এম ইলিয়াছের মেয়ে এবং বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের নাতনী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ১১টা থেকে ২৬ আগস্ট সকাল ৭টার মধ্যে যেকোনো সময়ে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইভানা। সকালে দরজা বন্ধ দেখে নানা খোরশেদ আলম খান পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে তাকালে ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো নাতনীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইভানার মা জান্নাফুল নীলা স্বামী কে এম ইলিয়াছকে রেখে অন্যত্র বিয়ে করেছেন। ইভানা মাদ্রাসায় পড়াশোনা করতেন। মায়ের প্রতি অভিমান থেকেই তিনি এ চরম সিদ্ধান্ত নেন।

মৃত্যুর আগে লেখা চিঠিতে ইভানা লিখে যান—“আমি কারোও আপন হতে পারলাম না।” এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT