শেরপুর জেলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

শেরপুর জেলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক

মোঃ মাকসুদুর রহমান (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে ৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি-৩৯ব্যাটালিয়ন।
১৪ আগস্ট (বৃহস্পতিবার ) সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি-এর অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ মায়াকাশি নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ৮টি গরু পাচারের চেষ্টা করে।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ৮টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
তবে অভিযানকালে যে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT