জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

 

‍জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪ ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ক্লাস শুরু আগামী ২১ সেপ্টেম্বর।

বুধবার (১৩ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের

জনসংযোগ কার্যালয়ের পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিলজনিত শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (১৩ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT