সাকিবের প্ল্যাকার্ড নিষিদ্ধ নয়, দলে ফেরার আলোচনায় আছেন তিনি: বিসিবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

সাকিবের প্ল্যাকার্ড নিষিদ্ধ নয়, দলে ফেরার আলোচনায় আছেন তিনি: বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

১৪ জুলাই ২০২৫

আসন্ন পাকিস্তান সিরিজকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে স্টেডিয়ামে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড বহনের বিষয়টি। এর আগে, গত বিপিএলে তার ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে অভিযোগ ওঠে। এবার বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক মাহবুব আনামের কাছে প্রশ্ন করা হয়—সাকিবের প্ল্যাকার্ড স্টেডিয়ামে নিষিদ্ধ কি না? উত্তরে মাহবুব আনাম বলেন, “বিসিবি সব ক্রিকেটারকে যথাযোগ্য সম্মান দেয়। আমাদের সম্মাননা বোর্ডে সবার নাম রয়েছে। ২৫ বছর পূর্তির অনুষ্ঠানেও এমন কোনো খেলোয়াড় নেই, যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অথচ ছবি ছিল না। এটা থেকেই বোঝা যায়, আমরা তাদের কীভাবে শ্রদ্ধা জানাই।”

প্রসঙ্গত, নানা রাজনৈতিক জটিলতায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশে ফিরতেও পারছেন না তিনি। তবে সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই অলরাউন্ডার।

এ বিষয়ে বিসিবির আরেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, “বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান—এ নিয়ে কোনো দ্বিমত নেই। তার জন্য দলের দরজা সবসময় খোলা। তবে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি নির্বাচক, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট অপারেশনস ইউনিটের ওপর। তারা বিষয়টি বিবেচনা করছে। আগে কীভাবে চলেছে জানি না, তবে এখন বিসিবির বর্তমান সভাপতি দায়িত্ব সঠিকভাবে ভাগ করে দিয়েছেন।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT