মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের দশ ফজিলত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের দশ ফজিলত

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

দরুদ শরিফ পাঠ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ শুধু পুণ্যের কাজই নয়, বরং এর মাধ্যমে মুমিন মুসলমান নানাবিধ দুনিয়াবি ও আখিরাতের ফজিলত লাভ করে থাকেন। নিচে দরুদ পাঠের ১০টি ফজিলত তুলে ধরা হলো—

১. আল্লাহর রহমত লাভ:
যে ব্যক্তি রাসূল (সা.)-এর ওপর দরুদ পাঠ করে, তার ওপর আল্লাহ নিজে দশটি রহমত বর্ষণ করেন।
(সহীহ মুসলিম)

২. গুনাহ মাফ হয়:
প্রত্যেক দরুদ পাঠে দশটি সওয়াব লেখা হয় এবং দশটি গুনাহ মাফ করা হয়।
(তিরমিজি)

৩. দোয়া কবুল হয়:
রাসূল (সা.) বলেছেন, “তোমরা যখন দোয়া করো, তার আগে ও পরে আমার ওপর দরুদ পাঠ করো, তাহলে তোমার দোয়া কবুল হবে।”
(তিরমিজি)

৪. মহানবীর (সা.) নৈকট্য লাভ:
কেয়ামতের দিন যিনি বেশি দরুদ পাঠ করবেন, তিনি হবেন রাসূলের সবচেয়ে নিকটবর্তী।
(তিরমিজি)

৫. ফেরেশতারা দোয়া করেন:
যে ব্যক্তি দরুদ পাঠ করে, তার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন।
(আহমদ)

৬. মুনাফিকি দূর হয়:
দরুদ শরিফ পাঠ মুমিনের আলামত। এটি অন্তর থেকে মুনাফিকির প্রভাব দূর করে।

৭. হাশরের দিনে সুপারিশ লাভ:
প্রচুর দরুদ পাঠকারী ব্যক্তির জন্য রাসূল (সা.) হাশরের দিন সুপারিশ করবেন।

৮. রুহানি প্রশান্তি ও বরকত আসে:
দরুদ শরিফ পাঠে অন্তরে প্রশান্তি আসে এবং জীবনে বরকত নেমে আসে।

৯. জীবনের দুশ্চিন্তা দূর হয়:
নিয়মিত দরুদ পাঠ করলে দুনিয়ার দুশ্চিন্তা ও সমস্যাগুলো লাঘব হয়।
(দারেমি)

১০. আখিরাতে উঁচু মর্যাদা লাভ:
যে ব্যক্তি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে আখিরাতে উচ্চ মর্যাদা দিবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT