নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাপান থেকে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তা, রেলপথ উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে
japan-bangladesh

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চলমান জাপান সফরের অংশ হিসেবে শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান বাবদ মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এবং বাসসকে দেওয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায়, জাপান বাংলাদেশকে ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে। এই অর্থ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কার্যক্রমে ব্যয় করা হবে।

এ ছাড়া, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য জাপান ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। পাশাপাশি, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার অনুদান প্রদান করবে টোকিও।

চুক্তি বিনিময়ের আগে সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় দেশের নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT