নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

সরকারি চাকরিজীবীদের জন্য ১ জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৮৯ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ

 

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন। প্রস্তাবিত বাজেটকে কেন্দ্র করে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেড পর্যন্ত কর্মীরা ২০ শতাংশ হারে ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের একটি বৈঠকে এই হার নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে বলেন, এবারের বাজেটে মহার্ঘ ভাতা অন্যতম একটি বিষয় হিসেবে বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে একটি কমিটিও কাজ করছে।

তবে নতুন এই ভাতা চালুর সঙ্গে সঙ্গেই ২০২৩-২৪ অর্থবছর থেকে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

২০১৫ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতি বছর ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পাচ্ছেন। এর পাশাপাশি গত জাতীয় নির্বাচনের আগে থেকে ৫ শতাংশ বিশেষ প্রণোদনাও দেওয়া হচ্ছিল, যা এবার বন্ধ হয়ে যাবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, মহার্ঘ ভাতা বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হবে।

গত ডিসেম্বরে বর্তমান সরকারের অধীনে গঠিত এক কমিটি ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ২০ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের জন্য ১০ থেকে ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব দেয়। কমিটির সুপারিশে জনপ্রশাসন সচিব এ বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকর করার পক্ষে মত দেন।

তবে অর্থনৈতিক চাপ ও বাজেট সীমাবদ্ধতার কারণে কিছু উপদেষ্টা-ঘনিষ্ঠ অর্থনীতিবিদ এই প্রস্তাবের বিরোধিতা করেন।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ৮২ হাজার ৯৯০ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই বরাদ্দ প্রতি বছর গড়ে ৬ থেকে ৮ শতাংশ বাড়ে। আগামী অর্থবছরে তা বেড়ে প্রায় ৮৯ হাজার ৫০০ কোটি টাকা হতে পারে। তবে নতুন মহার্ঘ ভাতা বাস্তবায়িত হলে এই ব্যয় ৯৬ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT