রূপগঞ্জে পাঁচটি ঘোড়া জবাই, যুবক আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য

রূপগঞ্জে পাঁচটি ঘোড়া জবাই, যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে
পূর্বাচলে গলাকাটা ৫ ঘোড়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ১০ নম্বর সেক্টর এলাকায় মঙ্গলবার ভোরে (১ জুলাই) পাঁচটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে রাখা চক্রের কর্মকাণ্ড পুলিশ ও আনসার সদস্যদের যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় ফয়েজ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও আনসার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখে সন্দেহ হলে কাছে গেলে সেখানে অবস্থানরত ৭-৮ জন পালিয়ে যায়। পরে একজনকে আটক করা হয়। ঘটনাস্থল তল্লাশি করলে পাঁচটি ঘোড়া জবাই করে মাংস স্তূপ করে রাখা হয়, যা দেখে আনসার সদস্যরা দ্রুত পুলিশকে খবর দেন।

পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন জানান, গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম হওয়ায় এই চক্র গরুর মাংসের বিক্রির নামে ঘোড়ার মাংস বিক্রি করছিল। আটক ফয়েজ মিয়ার কাছ থেকে সত্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, বাজারে গরু বা মহিষের মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করতেই এই জবাই করা হয়েছে। বিশেষত, মাংসের কাটার ধরন এবং অবস্থান দেখে এমন ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT