নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার আহ্বান গার্মেন্টস নেতৃবৃন্দের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে
চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা

চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার আহ্বান জানিয়েছেন গার্মেন্টস নেতৃবৃন্দ। পোশাক খাতের নেতারা বুধবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখা হয়, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে। তারা সতর্ক করেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দায়িত্ব মালিকরা নেবেন না।

বিজিএমইএ-এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, “চট্টগ্রাম বন্দর এখন কার্যত অচল, অথচ ঈদ আসছে। আমরা আমদানি-রপ্তানি করতে পারছি না। চীন থেকে কাঁচামাল ১৪ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসলেও, সেখান থেকে ঢাকায় আসতে ১৮ দিন লেগে যাচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, “চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা না থাকলে ব্যবসা কীভাবে চলবে?”

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, মালিকরা এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন-ভাতার দায় নেবেন না। তিনি আরো বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেক সংস্কারের কাজ থাকতে পারে, তবে সেটা আমাদের শিল্প ধ্বংস করে যেন না করা হয়।”

তিনি আক্ষেপ করে বলেন, “আমরা যদি রপ্তানি করতে না পারি, কনটেইনারগুলো যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে শ্রমিকদের টাকা কোথা থেকে দেবো?” বুধবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গত সপ্তাহ থেকে কলম বিরতি কর্মসূচি পালন করছেন, যার ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

কাজী মনিরুজ্জামান আরও বলেন, “শ্রমিকদের বেতন দিতে গিয়ে অনেক পোশাক শিল্প মালিক গাড়ি ও বাড়ি বিক্রি করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টদায়ক এবং লজ্জাজনক। আমরা এই লজ্জা থেকে মুক্তি চাই। তাই বহুদিন ধরেই নিরাপদ প্রস্থান নীতির দাবি জানিয়ে আসছি।”

কাকরাইল মসজিদ মোড়ে বিক্ষোভের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বুধবার রাতে বলেন, শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা শিগগিরই পরিশোধ করা হবে। এজন্য টিএনজেড গ্রুপ ও মাহমুদ গ্রুপের জমি, বাড়ি, কারখানা এবং অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT