ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

প্রথমবারের মতো ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানিয়েছেন, দেশটি আর ইসরায়েলের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।

বুধবার পার্লামেন্ট অধিবেশনে কাতালান অঞ্চলের সংসদ সদস্য গ্যাব্রিয়েল রাফিয়ানের সমালোচনার জবাবে সানচেজ বলেন, “আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— আমরা আর কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করব না।”

জানা যায়, কিছুদিন আগেই স্পেন সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল। তবে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত বুধবারই প্রথমবার প্রকাশ্যে আনেন প্রধানমন্ত্রী। তার এই বক্তব্যের পরদিনই (বৃহস্পতিবার) তেলআবিবে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT