নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

রানা প্লাজা ট্রাজেডির এক যুগ : বিচার ও ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে
রানা প্লাজা ট্রাজেডির,রানা প্লাজা ট্রাজেডির

রানা প্লাজা ট্রাজেডির দীর্ঘ বারো বছর পার হলেও রানা প্লাজা ধসের ঘটনার অধিকাংশ মামলার এখনো নিষ্পত্তি হয়নি এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত  গার্মেন্টস শ্রমিক ও তাদের পরিবাররা এখনো পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনায় ১,১৩৮ জন শ্রমিক নিহত হন এবং আহত হন আরও প্রায় ১,৭৬৯ জন—যাদের অধিকাংশই ছিলেন নারী ও তরুণ।

ব্লাস্টের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই ঘটনায় দায়ের হওয়া ১১টি শ্রম (ফৌজদারি) মামলার মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক এখনও বিচারাধীন রয়েছে। চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে, চারটি পত্রিকায় নোটিশ প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং বাকি তিনটি মামলার তারিখ এখনো কজলিস্টে হালনাগাদ হয়নি।

তাছাড়া দায়রা আদালতে বিচারাধীন তিনটি মামলার মধ্যে একটি হাইকোর্টের আদেশে স্থগিত, বাকি দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে—যেখানে ইতোমধ্যে ৯৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৯ মে ধার্য করা হয়েছে।

ব্লাস্ট জানায়, শ্রম আইনে নিহতদের জন্য নির্ধারিত ২ লাখ এবং আহতদের জন্য আড়াই লাখ টাকার ক্ষতিপূরণ বর্তমান বাস্তবতায় একেবারেই অপ্রতুল। সংগঠনটি আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণের হার পুনর্নির্ধারণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পরিবারগুলোর দীর্ঘমেয়াদী সহায়তার ওপর জোর দিয়েছে।

এছাড়াও ব্লাস্ট রানা প্লাজা ট্রাজেডির দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, গণমাধ্যমে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা, আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এবং জুরাইন কবরস্থানে নিহতদের নাম সংবলিত একটি স্থায়ী স্মৃতিফলক স্থাপনসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT