বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, অতঃপর... - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য

বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, অতঃপর…

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বাসের ভেতর আটকে রে এক কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসে পুলিশ। আর ভুক্তভোগী কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেফতার দুজন হলেন: বাসের চালক লোকমান তারেক (২৬), হেলপার হানিফ (৩৬)। তবে অভিযুক্ত সুপার ভাইজার মোবারক হোসেন পলাতক রয়েছে।
 
জানা গেছে, কিশোরী মঙ্গলবার দুপুর আড়াইটার সময় কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসটিতে চট্টগ্রামে আসছিল। অন্য যাত্রীরা বিভিন্ন জায়গায় নেমে গেলেও মেয়েটিকে শহরের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে তিনজন।
 
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেনে। সুপার ভাইজার মোবারক হোসেনও জড়িত ছিলেন।
 
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘দুজনকে গ্রেফতারের পর থানায় আনা হয়েছে। পলাতক আসামি মোবারককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT