"তথাকথিত ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থী প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য অগ্রহণযোগ্য" - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

“তথাকথিত ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থী প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য অগ্রহণযোগ্য”

মীর জাহান
  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৩৯ বার দেখা হয়েছে
চরমপন্থী
মীর জাহান, ছবি: ফেসবুক

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তথাকথিত ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থী বিষয়ে বিএনপি নেতা জনাব তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য বিভিন্ন মহলে আলোচিত ও সমালোচিত হয়েছে। উক্ত বক্তব্য বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে বলা হচ্ছে, এটি সরাসরি ইসকন সদস্য তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে সমর্থন করে, যা আমেরিকা নিজেই প্রত্যাখ্যান করেছে। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে এমন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

এ ধরনের বক্তব্য অতীতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মুখে বহুবার শোনা গেছে, যা ভারতীয় নীতির প্রতিফলন বলে মনে করা হয়। তাই প্রশ্ন ওঠে, বিএনপির সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান কেন ভারতীয় বয়ান প্রতিষ্ঠিত করবেন? বিশেষ করে, যখন ভারতের মাটিতে মুসলমানদের ওপর নির্যাতন নিয়ে বিএনপি বরাবর নীরব থেকেছে।

এছাড়া, ভারতের এজেন্ট বলে আখ্যায়িত শাহবাগ আন্দোলনকারীদের পক্ষে বিএনপির বিবৃতি দেওয়া হলেও, ভারতের অভ্যন্তরে মুসলমানদের ওপর চলমান অত্যাচার ও নিপীড়ন নিয়ে দলটি কেন নিশ্চুপ, সে বিষয়টি দৃষ্টিকটু। তারেক রহমানের এই বক্তব্য থেকে অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠেছে, যা তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে।

এর আগে আওয়ামী লীগ সমর্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদকে সরিয়ে দেওয়ার বিষয়ে জনাব তারেক রহমানের অবস্থান ভারতীয় ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে, জেনারেল ওয়াকার রাষ্ট্রের অভ্যন্তরে আরেকটি সমান্তরাল শক্তি গড়ে তুলেছেন। বিএনপি একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে লোকদেখানো প্রতিবাদ করে, অন্যদিকে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য চুপ্পুকে ক্ষমতায় রেখে ওয়াকারদের সুযোগ করে দেয়—এমন দ্বিচারিতা সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

সামগ্রিকভাবে, বিএনপি নেতা হিসেবে তারেক রহমানের বক্তব্যে যে রাজনৈতিক কৌশল ও আদর্শিক অবস্থান প্রতিফলিত হয়েছে, তা দলের দীর্ঘদিনের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের সংবেদনশীল ইস্যুতে আরও দায়িত্বশীল ও পরিপক্ক অবস্থান গ্রহণের প্রয়োজন রয়েছে।

লেখক: মীর জাহান (সাবেক অ্যাক্টিভিস্ট, জেড ফোর্স সাইবার ট্রুপার্স)

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT