নোটিশ:
শিরোনামঃ
শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল দেশীয় পণ্যে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু কাল ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে
CMH hospital

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার আট বছরের শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ)-তে চিকিৎসাধীন শিশুটি একদিনে চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়ে দেশবাসীর কাছে শিশুটির সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সেনাবাহিনী

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সেনাবাহিনী

ফেসবুক পোস্টে জানানো হয়, সিএমএইচে শিশুটির চিকিৎসা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুসারে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করানো হচ্ছে এবং তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে ৬০/৪০-এ নেমে এসেছে।

সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ শিশুটির জীবন রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ৮ মার্চ সন্ধ্যায় শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়।

এদিকে, নির্যাতনের শিকার শিশুটির মা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়া হয়েছে। মাগুরার আদালত শিশুটির বোনের শ্বশুরের সাত দিন এবং স্বামী, শাশুড়ি ও ভাশুরের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

শিশুটির জীবন রক্ষায় চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া চাওয়া হয়েছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT