এবার চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ, বাবা আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

এবার চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ, বাবা আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ, বাবা আটকচট্টগ্রাম ধর্ষণ, শিশু নির্যাতন, কোতোয়ালী থানা, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পুলিশ গ্রেফতার, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ওসিসি সেন্টার, জাতীয় জরুরি সেবা ৯৯৯, প্রমাণ ভিডিও, ধর্ষণ মামলা, অপরাধী গ্রেফতার, সিকিউরিটি গার্ড, মেডিকেল পরীক্ষা, আদালতে সোপর্দ, থানার ওসি, গার্মেন্টস কর্মী, চকবাজার, বলুয়ারদিঘী

চট্টগ্রামের কোতোয়ালীতে শিশু ধর্ষণ এর অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম।

জানা যায়, কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিজের ১০ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রদীপ কুমার বনিক (৫২) নামের ব্যক্তিকে।

রোববার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ তথ্য নিশ্চিত করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি কর্মস্থলে যাওয়ায় বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ তার কন্যাকে ধর্ষণ করে।

শিশুটি পুলিশকে জানায়, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে সে একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনাটি সামনে আসার পর পুলিশ প্রদীপ কুমার বনিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেয়া হবে বলে জানান ওসি।

আটক প্রদীপ কুমার বনিক চকবাজার মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম শিশু ধর্ষণ ঘটনাটি সম্পরকে বলেন, ভিকটিমের জবানবন্দি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT