ইবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও ভবনের নাম পরিবর্তন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

ইবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও ভবনের নাম পরিবর্তন

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে
IU,ইসলামী বিশ্ববিদ্যালয়, শেখ পরিবারের নাম, হল নাম পরিবর্তন, শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল, নারী শিক্ষার্থী, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা, শাহ আজিজুর রহমান হল, শহীদ আনাছ হল, জুলাই-৩৬ হল, ইবনে সিনা বিজ্ঞান ভবন, সিন্ডিকেট সভা, জাতীয় ঐতিহ্য, শিক্ষাগত পরিবেশ, বিশ্ববিদ্যালয় নামকরণ,ইবি শেখ পরিবারের নামে থাকা হল ও ভবনের নাম পরিবর্তন
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে থাকা ৪টি হল ও ১ টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।  গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা স্থাপনা/প্রতিষ্ঠানের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপন/প্রতিষ্ঠানের নাম গত ২৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার ৬ নং প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হলো।
এ সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শাহ আজিজুর রহমান’ হল, শেখ রাসেল হলের পরিবর্তে ‘শহীদ আনাছ’ হল এবং নারী শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা’ হল, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই-৩৬’ হল রাখা হয়েছে। এছাড়া ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’ এর পরিবর্তে নতুন নামকরণ করা হয়েছে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’।

এ সিদ্ধান্তের ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ভবনের নামের মধ্যে একটি নতুন পরিচিতি এসেছে। যা ইতিহাস এবং জাতীয় ঐতিহ্যকে সামনে রেখে করা হয়েছে। নতুন নামকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির পরিবেশে একটি পরিবর্তন আনা হয়েছে।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা’ হলের নামকরণ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে, যা ইসলামী বিশ্বে নারীদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত উন্নয়ন এবং ঐতিহ্যগত ধারাকে বজায় রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT