নোটিশ:
শিরোনামঃ
নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

ধর্ষণের বিরুদ্ধে কবিতা লিখলেন আদ্রিনা মাহি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮৬ বার দেখা হয়েছে
ফেসবুকে আদ্রিনা মাহির কবিতার স্ক্রিনশট,কবিতা ,আদ্রিনা,ধর্ষণের বিরুদ্ধে কবিতা
ফেসবুকে আদ্রিনা মাহির কবিতার স্ক্রিনশট

Fight Against Rape হিসেবে আত্মকর্মসূচী হিসেবে ফেসবুকে ধর্ষণের বিরুদ্ধে কবিতা লিখলেন কথিত ধর্ষণের শিকার আদ্রিনা মাহি। সম্প্রতি তার ধর্ষিত হওয়ার দাবির বিষয়টি নানা বিতর্কের জন্ম দিয়েছে। আদ্রিনা মাহির ধর্ষণের বিরুদ্ধে কবিতা টি সাবাস বাংলাদেশের পাঠকদের জন্য নিচে তুলে দেওয়া হলো:

আমি ভয় পাই না
আমি একা নই, আমার ছায়াও আমার সাথে চলে,
অন্ধকার যতই গাঢ় হোক, আলো আসবেই ঝড়ে।
আমি চুপ করে থাকি, মানে এই নয় যে ভয় পাই,
ন্যায়ের জন্য প্রাণ দেবো, তবু অন্যায় সইব না তাই।
আমার দেহ নয় শুধু, আমার আছে মন,
তাকে আঘাত করলে, জ্বলবে আগুন শতগুণ।
তোমার লালসা, তোমার হিংসা, তোমার পশুত্ব,
ভেবে রেখো, এর শেষ হবে, আসবে ন্যায়ের শপথ।
নারী মানে অবলা নয়, নারী মানে দীপ্ত জাগরণ,
যেখানে অন্যায়, সেখানেই বিদ্রোহ আমার শপথ প্রণয়ন।
আমি গর্জন হবো, আমি বিদ্যুৎ হবো, আমি হবো কালবৈশাখী,
আমি মাটি নই তোমার পায়ের নিচে, আমি বজ্রপাতের বীজ বুনেছি।
ভেবেছিলে ভয় দেখিয়ে থামিয়ে দেবে? ভুল ভেবেছো,
প্রতিবাদ এলো, প্রতিরোধ উঠলো, তুমি শেষ দেখবে।
আমি একাই কথা বলছি, তার মানে আমি একা নই,
একদিন ন্যায়ের আগুন তোমাকে ছাই করে দেবে নিশ্চয়ই!
এই কবিতাটি আদ্রিনা মাহির এক সাহসী প্রতিবাদ, যেখানে তিনি ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সবধরনের সহিংসতার বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর তুলেছেন। তিনি নারীর আত্মমর্যাদা ও শক্তির প্রতীক হয়ে ওঠেছেন, যা সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT