আলেপের অপকর্ম বিষয়ক কিঞ্চিত আলাপ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার

আলেপের অপকর্ম বিষয়ক কিঞ্চিত আলাপ

মোহাইমিন পাটোয়ারী
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে
ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন (ফাইল ফটো),নারীদেরকে যেভাবে জঙ্গী বানাতেন আলেপ : আরেকটি ঘটনা, আলেপ উদ্দিন, আলেপ
ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন (ফাইল ফটো)

যেই ভাই এর স্ত্রীকে র‍্যাব কমান্ডার বার বার ধর্ষণ করেছিলো, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওনার স্ত্রী ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

প্রথমে ওনার স্বামীকে না পেয়ে ওনাকে গুম করা হয়। পরবর্তীতে ওনার স্বামী স্বেচ্ছায় ধরা দেন স্ত্রীর মুক্তির বিনিময়ে। স্ত্রীকে ছাড়া হয় কিন্তু আলেপের অপকর্ম তখনো শেষ হয়নি। স্বামীকে ক্রস ফায়ার দেবার হুমকি দিয়ে একাধিক বার ধর্ষণ করে। রমজানের মাঝে তাঁকে ধর্ষণ করা হয়। বিশেষ করে ২৭ রমজানের কদরের পবিত্র দিনে রোজা ভাঙ্গিয়ে এই কাজ করার পরে তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙ্গে পড়েন। মাঝে মাঝে চিৎকার করে কাঁদতেন, জীবিত থেকে মৃতের মতন বেঁচে থাকতেন। খুব চাইতো আর বেঁচে না থাকতে।

অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি ২০১৮ সালে মারা যান। সেই সময় ওনার বয়স ছিলো ৩৪ বছর। মৃত্যুর আগে উনি একজন সন্তান রেখে যান এই পৃথিবীতে।

দুঃখজনক ব্যাপার হচ্ছে এর পরে আলেপের অপকর্ম উপেক্ষা করে একের পর এক পদক পাচ্ছিলো সরকার থেকে। যা দেখা ছিলো আরেক ধরণের টর্চার। ২০২৪ সালে সরকার পতনের পরেও আলেপ ছিলো বহাল তবিয়ত। জুলকারনাইন সায়ের অক্টোবরে পোস্ট দিয়ে হতাশা প্রকাশ করেন যে ঠাণ্ডা মাথায় শ খানেক ক্রস ফায়ার এবং যাত্রাবাড়ীতে গণহত্যা চালানোর পরে কীভাবে একজন বহাল তবিয়তে টিকে থাকে। সরকার কী করছে? তারও বহুদিন পরে বরিশাল থেকে আলেপকে গ্রেফতার করা হয়।

কিন্তু নিজের সন্তানের কথা চিন্তা করে স্বামী এখন মামলা করতে রাজি না। কারণ, ওনার মতে অনেক অত্যাচারী অফিসার চাকরি করে যাচ্ছেন এবং সময় আসলে তারা আবার প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। তাই নিজের ও সন্তানের নিরাপত্তার জন্য উনি নীরবে সবকিছু সহ্য করে যাচ্ছেন।

(ভিক্টিমের স্বামীর সাথে কথা বলে আমি নিজে এই ঘটনা লিখেছি)

আরো পড়ুনঃ সিডনি বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT