শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধকে গণপিটুনি, পুলিশ হেফাজতে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধকে গণপিটুনি, পুলিশ হেফাজতে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে
শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ,চট্টগ্রাম, গণপিটুনি, পুলিশ হেফাজত, ভাটিয়ারি, হাসানবাদ, সন্দ্বীপ পাড়া, মো. ইউসুফ, মৃত খোরশেদ আলম, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি, মো. সোহেল রানা, জনগণের রোষানল, থানায় হস্তান্তর, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনি পদক্ষেপ, স্থানীয় প্রতিক্রিয়া
সংগ্রহীত

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বয়সী এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইউসুফ নামের ওই ব্যক্তি একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ইউসুফ লোকটা খুবই খারাপ। এলাকার ছোট শিশুরা তাকে অনেক ভয় পায়। এক শ টাকার লোভ দেখিয়ে ভুক্তভোগী শিশুটিকে তিনি নিজের বাসায় নিয়ে যান। সেখানেই ধর্ষণ করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, জনগণের রোষানল থেকে আমরা ৭০ বছর বয়সী অভিযুক্ত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।’

পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। শিশুটির পরিবারও আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী।

এদিকে, ভুক্তভোগী শিশুর শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। মানবাধিকার কর্মীরাও এ ঘটনায় নজরদারি করছেন এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  •  ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT