‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে
ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা করার সময় আন্দোলনকারীদের ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ১টা ৫০ মিনিটেও হামলা চলছিল।

জানা গেছে, এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।”

ঘটনাস্থলে দেখা গেছে, আন্দোলনকারীদের কেউ বাড়ির ছাদে, কেউ ভেতরে, আবার কেউ সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ সময় তারা বাড়ির আসবাবপত্র, ছাদের রেলিং ও সামনে থাকা পোড়া একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বাড়িটিতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, এটি তার ছোট ভাই কাদের মির্জার বাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘোষণা আসার পর সকাল থেকেই সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্থান থেকে কৌতূহলী জনতাও ঘটনাস্থলে ভিড় করেন।

এক আন্দোলনকারী বলেন, “সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উসকানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ছাত্র-জনতা তাদের ক্ষোভ প্রকাশ করছে। ‘কাউয়া কাউয়া’ স্লোগান দিচ্ছে। খারাপ রাজনীতির পরিণতি এমনই হবে—এটাই আমাদের বার্তা।”

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT