‘ছাগল–কাণ্ডে’ আলোচিত মতিউর ও তাঁর স্ত্রী গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত মতিউর ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪২১ বার দেখা হয়েছে
মতিউর রহমান গ্রেপ্তার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার সকালে ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে, মতিউর রহমান ও লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ, ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। মামলায় অভিযুক্তদের মধ্যে তাঁদের ছেলে তৌফিকুর রহমান এবং মেয়ে ফারজানা রহমানও রয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তাঁর দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধেও পৃথক মামলা করে দুদক।

গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এ ঘটনার পর তাঁদের বিলাসবহুল জীবনযাপন এবং বিপুল পরিমাণ সম্পদের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তে জানা যায়, মতিউর রহমান ও তাঁর পরিবারের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ বিপুল সম্পদ রয়েছে।

২০২৪ সালের ২৩ জুন দুদক তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং ২৫ জুন বিএফআইইউ তাঁর ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং হিসাব এবং শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করার নির্দেশ দেয়।

পরবর্তীতে তাঁকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে স্থানান্তর করা হয় এবং সোনালী ব্যাংকের সরকার মনোনীত পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT