গুচ্ছ ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা?’, ‘প্রশাসন তুমি কার?’, ‘প্রশাসন কি আবারও রক্ত দেখতে চাই?’, ‘কোটা বিলুপ্তিতে আবারও রক্ত দিবো?’,  ‘কোটার জন্য আন্দোলন করে আবারও কোটা কেন?’  ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট ও সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল বলেন, “বিগত স্বৈরাচার সরকার কোটা সংস্কার করতে ব্যর্থ হয় এবং কোটা সংস্কারের তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু সেই কোটা এখনো বহাল আছে, আমরা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে বলতে চাই অচিরেই কোটা প্রথা বাতিল করতে হবে। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে যত অপ্রীতিকর ঘটনা ঘটেছে বেশিরভাগই কোটা থেকে আগত শিক্ষার্থী, পতিত স্বৈরাচার সরকারের ইবি শাখা ছাত্রলীগের কুলাঙ্গার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ও কোটা থেকে আগত ছিলো। অন্যান্য বিশ্ববিদ্যালয় কি করলো সেটা দেখার বিষয় নয়, আমাদের বিশ্বিবদ্যালয় চলবে আমাদের গতিতে, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল কোটা বাতিল করতে হবে।
ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন, “জুলাই বিল্পব হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, পরে সেটি এক দফায় রুপান্তরিত হয়। যার ফলে পতিত স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। যদি প্রশাসন কোটাপ্রথা বন্ধ না করে তাহলে আগামীকাল বিশ্ববিদ্যালয় ব্লকেড করে দিতে বাধ্য হবো। প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে কোটা প্রথা সমাধান করতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT