নোটিশ:
শিরোনামঃ
চিকিৎসার ব্যয়ে দারিদ্র্য: স্বাস্থ্যসেবায় আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস, সমর্থন কমেছে হাইতিতে প্রায় ৫৯ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে: জাতিসংঘ-সমর্থিত মূল্যায়ন ২০২৭ সালের মার্চ–এপ্রিলে ব্যাংক খাতে দৃশ্যমান উন্নতির আশা বাংলাদেশ ব্যাংকের চলতি অর্থবছরে ২৭ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা উচ্চশিক্ষায় টেলিভিশন চ্যানেল ও ১৮০ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল নেটওয়ার্কের পরিকল্পনা ইউজিসির চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত নামানোর নির্দেশ ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলায় পৌঁছানোর লক্ষ্য চিকিৎসার নিজস্ব ব্যয়ে ১৭ বছরে দারিদ্র্যে পড়েছেন প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ: গবেষণা

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে
কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, বাল্যবিবাহ, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

সভায় জেলা পুলিশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, বাল্যবিবাহ, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরেন। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সম্মানিত নাগরিকরা ভূরুঙ্গামারী উপজেলায় অপরাধ দমনে সম্মিলিতভাবে কুড়িগ্রাম জেলা পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT