বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় আন্দোলনকারীদের ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দেখা যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ১টা ৫০ মিনিটেও হামলা চলছিল। জানা গেছে, এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।” ঘটনাস্থলে দেখা গেছে, আন্দোলনকারীদের কেউ বাড়ির ছাদে, কেউ ভেতরে, আবার কেউ সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তারা বাড়ির আসবাবপত্র, ছাদের রেলিং ও সামনে থাকা পোড়া একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বাড়িটিতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, এটি তার ছোট ভাই কাদের মির্জার বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘোষণা আসার পর সকাল থেকেই সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্থান থেকে কৌতূহলী জনতাও ঘটনাস্থলে ভিড় করেন। এক আন্দোলনকারী বলেন, “সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উসকানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ছাত্র-জনতা তাদের ক্ষোভ প্রকাশ করছে। ‘কাউয়া কাউয়া’ স্লোগান দিচ্ছে। খারাপ রাজনীতির পরিণতি এমনই হবে—এটাই আমাদের বার্তা।” দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় আন্দোলনকারীদের ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দেখা যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ১টা ৫০ মিনিটেও হামলা চলছিল। জানা গেছে, এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।” ঘটনাস্থলে দেখা গেছে, আন্দোলনকারীদের কেউ বাড়ির ছাদে, কেউ ভেতরে, আবার কেউ সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তারা বাড়ির আসবাবপত্র, ছাদের রেলিং ও সামনে থাকা পোড়া একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বাড়িটিতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, এটি তার ছোট ভাই কাদের মির্জার বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘোষণা আসার পর সকাল থেকেই সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্থান থেকে কৌতূহলী জনতাও ঘটনাস্থলে ভিড় করেন। এক আন্দোলনকারী বলেন, “সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উসকানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ছাত্র-জনতা তাদের ক্ষোভ প্রকাশ করছে। ‘কাউয়া কাউয়া’ স্লোগান দিচ্ছে। খারাপ রাজনীতির পরিণতি এমনই হবে—এটাই আমাদের বার্তা।” দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT