ট্রাম্পের হস্তক্ষেপে থেমে গেল ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

ট্রাম্পের হস্তক্ষেপে থেমে গেল ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করেন। এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস, বিভিন্ন মার্কিন প্রশাসনিক সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে ইরানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। উদ্দেশ্য ছিল— ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত এক বছর বা তারও বেশি সময়ের জন্য থামিয়ে দেওয়া। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রয়োজন ছিল।

বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলার পর ট্রাম্প শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ না নিয়ে আলোচনার পথ বেছে নেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতার উদ্যোগ গ্রহণ করেন।

গত শনিবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের মতে, আলোচনাটি গঠনমূলক ও ইতিবাচক ছিল।

ইরান জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আগামী শনিবার ইতালির রোমে অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT