আলোচিত টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে মামলা করলেন চাকরিচ্যুত কনস্টেবল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ

আলোচিত টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে মামলা করলেন চাকরিচ্যুত কনস্টেবল

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে
রাজধানীর ফার্মগেট এলাকায় আলোচিত ‘টিপ’ ইস্যুতে পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক মানহানির অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলানগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় মালা এবং শোবিজ অঙ্গনের ১৬ জন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সুবর্ণা মোস্তফা, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী সান, চুমকি, সুষমা সরকার এবং কুসুম সিকদার। আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের আলোচিত টিপ পরা ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তারা নাজমুল তারেককে অভিযুক্ত করে পোস্ট ও মন্তব্য করে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে চরম ক্ষতি করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২ এপ্রিল লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন, ফার্মগেটে তার পায়ে একটি বাইক ধাক্কা দেওয়ার পর এক ব্যক্তি পুলিশের পোশাকে তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন। তিনি বিষয়টি ফেসবুকে তুলে ধরলে তা ভাইরাল হয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রতিবাদে শোবিজ তারকারাও অংশ নেন এবং ‘টিপ পরা’ ছবি পোস্ট করে ঐ ঘটনার বিরোধিতা করেন। পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে নাজমুল তারেককে চাকরিচ্যুত করা হয়।

বর্তমানে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে চাকরি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের কাছেও চাকরি পুনর্বহালের আবেদন করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT