নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ইসতিয়াক আহমেদ নাবীল (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩২৩ বার দেখা হয়েছে
WhatsApp Image 2025-06-30 at 23.45.07_059b8de6

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (৩০ জুন) ভোর পাঁচটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে কোটি টাকার বেশি মূল্যের মালামাল ভস্মীভূত হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মুরাদ স্টোর, মেসার্স অনু এন্টারপ্রাইজ এবং শিহাব স্টোর। এসব দোকান ও তাদের গোডাউনে থাকা চাল, ডাল, তেল, কসমেটিকস, পশু খাদ্যসহ বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে যায়।

শ্রীবরদী ও বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে।

ব্যবসায়ী মুরাদুজ্জামান বলেন,“আমার দোকান ও গোডাউনের সব মালামাল পুড়ে গেছে। প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়।”

অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক জানান,
“ভোরবেলায় আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি সব শেষ। আমার ব্যবসা জীবনের সমস্ত সঞ্চয় এখানেই ছিল। অন্তত ৮০-৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, “দোকানে থাকা পণ্যসামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতি প্রায় ৫০ লাখ টাকার মতো।”

শ্রীবরদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন জানান,“আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতি বিপুল পরিমাণে হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের জীবনের সবকিছু হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT